গত ১২.০৯.২০২৬ গভীর রাতে বলরামপুর থানার পুলিশ WBSEDCL অফিসের সামনে নাকা চেকিং চালানোর সময় একটি সন্দেহজনক লাল রঙের TVS Apache মোটরসাইকেল আটক করে।
বাইকের পিছনে থাকা একটি বস্তা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে পুলিশ তৎক্ষণাৎ বাইক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অমিত কুমার মাহাত (২১) জানায়, বস্তার ভিতরে তার বান্ধবী প্রীতিকা মাহাত (১৯)-এর মৃতদেহ রয়েছে।
ঘটনাস্থল থেকে মৃতদেহসহ একটি রক্তমাখা বস্তা, গামছা, বিছানার চাদর, চার্জারের তার এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া DMGMC&H-এ পাঠানো হয়েছে।
এই ঘটনায় বলরামপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত অভিযুক্তকে মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তদন্ত চলছে।
পুরুলিয়া জেলা পুলিস সূত্রে এই খবর জানা গিয়েছে।
![]()