LOADING

বাঁকুড়া জেলায় ভূমিজ সমাজের সাংগঠনিক সভা।

pbams September 13, 2026

Spread the love

গত ১২ই সেপ্টেম্বর ২০২৬, বাঁকুড়া জেলার হিড়বাঁধ ব্লকের সুপুর অঞ্চলের জালতড়িয়া ভূমিজ গোবরদা গ্রামে ভূমিজ সমাজের সামাজিক সংগঠন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ (Bharatiya Adibasi Bhumij Samaj), বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক গ্রামসভা ও আগামী ১৬ তারিখের আদিবাসী বিক্ষোভ মিছিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি সভা।

এই সভায় বিশেষভাবে আলোচনা করা হয়—
🔹 সমাজে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
🔹 হিড়বাঁধ ব্লকে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
🔹 আগামী ১৬ তারিখের বিক্ষোভ মিছিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি।
🔹 সমাজের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা।
🔹 গ্রাম থেকে সংগঠনকে আরও শক্তিশালী ও সচেতন করে তোলা।

এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় সভাপতি মানতান তপন কুমার সর্দ্দার মহাশয়, রাজ্য সম্পাদক বাবলু সিং পাতর মহাশয় এবং বাঁকুড়া জেলা সভাপতি ঘনশ্যাম সর্দ্দার, আদিবাসী ভূমিজ জুয়ান মহল সহ- সম্পাদক স্বপন সর্দ্দার, মাঝি পারগানা মহল বাঁকুড়া জেলা গড়েৎ বিপ্লব সরেন,কোড়া সমাজের পক্ষে বাবলু মুদি মহাশয় সহ সমাজের নেতৃত্ববৃন্দ, সমাজকর্মী ও গ্রামবাসীরা।
এই খবর জানিয়েছেন আদিবাসী ভূমিজ জুয়ান মহল সহ- সম্পাদক স্বপন সর্দ্দার মহাশয়।

Loading