মর্যাদার সাথে কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা ‘প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা’ বা PM-KMY-র আজ ৭ বছর পূর্ণ করল। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM-KMY) হলো দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যকালীন আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার জন্য একটি সরকারি পেনশন প্রকল্প।

এই প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য ও সুবিধা:-
1) ন্যূনতম পেনশন: ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর কৃষকরা প্রতি মাসে নিশ্চিত ৩,০০০ টাকা করে ন্যূনতম পেনশন পান।2) মাসিক অবদান: বয়সভেদে ১৮ থেকে ৪০ বছর বয়সি কৃষকদের প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত পেনশন তহবিলে জমা দিতে হয়, সমপরিমাণ অর্থ সরকারও প্রদান করে।
3) পারিবারিক পেনশন: কৃষকের মৃত্যুর পর তাঁর স্ত্রী বা স্বামী এই পেনশনের ৫০ শতাংশ পারিবারিক পেনশন হিসাবে পাওয়ার অধিকারী হন।
4) যোগ্যতার মানদণ্ড: বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ২ হেক্টর বা তার কম চাষযোগ্য জমি থাকতে হবে।

প্রধানমন্ত্রী কিষাণ মানধণ যোজনা (PM -KMY) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে অধিকতর আর্থিক নিরাপত্তা ও মর্যাদার সাথে জীবনযাপনের নিশ্চয়তা দিয়েছে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়স থেকে মাসে ন্যূনতম ৩,০০০ টাকা নিশ্চিত পেনশনের ব্যবস্থা রয়েছে।

ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সারা দেশে ২৪.৯৬ লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। ২০১৯ সাল থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এই প্রকল্পের বাস্তবায়ন ও প্রচারের কাজে ৫৪০.৬৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
![]()