আজ ১৩ই সেপ্টেম্বর ২০২৬, আদিবাসী সামাজিক সংগঠন “ভারত জাকাত মাঝি পারগানা মহল”, “পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি”, “মিদিনপুর নাগর খেরওয়াল সাঁওতা” এবং সুস্থ আদিবাসী নাগরিক সমাজ এর পক্ষ থেকে মেদিনীপুর শহরের কালেক্টার মোড়ে এক বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। দিকে দিকে আদিবাসী সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে এবং সদ্য ঘটে যাওয়া ঝাড়গ্ৰাম জেলার শিলদা থেকে শুরু করে অবিভক্ত মেদিনীপুর জেলার নাবালিকার ধর্ষনের অভিযুক্তদের ফাঁসির দাবিতে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে আগত সমস্ত মাঝি বাবা মাঝি হপন এবং পারগানা বাবা দের হুলসৌয় অভিনন্দন জানানো হয় খড়গপুর ১নং মুলুক পারগানা মহলের পক্ষ থেকে।
![]()