LOADING

সুন্দরবন আদিবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র করম মহোৎসব ও আদিবাসী জনজাগরণ সভা।

pbams September 28, 2026

Spread the love

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬, আদিবাসী জনগোষ্ঠীর পবিত্র করম পূজা উপলক্ষে সুন্দরবন আদিবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সুন্দরবনের মীনাক্ষা ব্লকে আয়োজিত হল পবিত্র করম মহোৎসব ও আদিবাসী জনজাগরণ সভা। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চ (West Bengal Tribal Unity Forum – WBTUF)-এর কেন্দ্রীয় সভাপতি শ্রী রুবেন রাভা মহাশয়।

এই অনুষ্ঠানে মাননীয় রুবেন রাভা মহাশয় আদিবাসী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক ঐক্য, অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে উপস্থিত আরো উপস্থিত ছিলেন শ্রী নরেন্দ্র ইয়োনজন মহাশয় (পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের তামাং জনগোষ্ঠি প্রতিনিধি), শ্রী স্বপন মাহালি মহাশয় (পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের মাহালি জনগোষ্ঠি প্রতিনিধি) ও শ্রী নকুল সর্দার মহাশয় (পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের সুন্দরবন জোন কমিটির সভাপতি)।
এই অনুষ্ঠানে সকল বক্তারা আদিবাসী সমাজের পবিত্র করম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। করম পূজা আদিবাসী সমাজের ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই মহান ঐতিহ্যকে সংরক্ষণ, চর্চা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চ (WBTUF)-এর পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি মাননীয় রুবেন রাভা মহাশয় করম পূজা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Loading