LOADING

প্রেমের টানে সাড়া দিয়ে প্রেমিক ও তাঁর বন্ধুদের হাতে গণধর্ষিতা আদিবাসী কিশোরী|

pbams October 23, 2019

Spread the love

প্রেমের অভিনয় করে ফাঁদ পাতছিল ভণ্ড প্রেমিক, বুঝতে পারেনি প্রেমিকা| এর জন্য চরম মাসুল দিতে হল প্রেমিকাকে| প্রেমিক ও বন্ধুদের হাতে গণধর্ষিতা হতে হল প্রেমিকাকে|
গত মঙ্গলবার ২২/১০/২০১৯ রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার তুলসা গ্রামে। কিশোরীর প্রেমিক সহ মোট ৭ জন যুবকের বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগ উঠেছে| কিশোরীর পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে ৪ যুবককে গ্রেফতার করেছে ছাতনা থানার পুলিস। বাকি পলাতক তিন অভিযুক্তের সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিস|
স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার ভালডুবি গ্রামের এক আদিবাসী কিশোরীর সঙ্গে প্রেম ছিল বাঁকুড়ার ছাতনা থানার তুলসা গ্রামের এক আদিবাসী যুবকের| গত মঙ্গলবার আদিবাসী যুবকের গ্রামে জলসার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতে আসার জন্য আদিবাসী যুবকটি তাঁর প্রেমিকা ওই আদিবাসী কিশোরীকে ফোনে আমন্ত্রণ জানায়|
সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কিশোরী মঙ্গলবার রাতে তুলসা গ্রামে গেলে কিশোরীর প্রেমিক সহ মোট ৭ জন যুবক তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ| ওই কিশোরীকে স্থানীয় একটি প্রাথমিক স্কুলের পাশে একটি নির্মীয়মাণ বাড়িতে নিয়ে যাওয়া হয়| সেখানেই ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ|
খবর পেয়ে ছাতনা থানার পুলিস গিয়ে নির্মীয়মাণ বাড়িটি থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে ছাতনা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তুলসা গ্রাম থেকে ভূপেন্দ্র সোরেন, ছোটলাল সোরেন, বিজয় সোরেন ও সনৎ সোরেন নামে চার যুবককে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
সংবাদসূত্র – Zee 24 Ghanta|

Loading