LOADING

পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চ (WBTUF)-এর হিলস জোন কমিটি গঠন।

pbams September 11, 2026

Spread the love

পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলির ঐক্য, পরিচয়, অধিকার, সংস্কৃতি, মর্যাদা ও সার্বিক উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১১ই সেপ্টেম্বর ২০২৬, হিলস জোন (Hills Zone) কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
এই কমিটির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সমন্বয়, প্রতিনিধিত্ব ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধিরা অভিভাবক হিসেবে সম্প্রদায়ের স্বার্থ ও উন্নয়নের জন্য কাজ করবেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চ (WBTUF)-এর রাজ্য সভাপতি মাননীয় রুবেন রাভা মহাশয়।

Loading