
প্রতি বছরের মতই এই বছরও পুজোর সময় একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন মোহনবাগান সমর্থকদের সংগঠন “জীবনের রঙ সবুজ মেরুন”। পুজোর সময় মোহনবাগান সমর্থকদের এই কর্মসূচির নাম “ইচ্ছেপুরন”।
এই বছর পুজোর সময় মোহনবাগান সমর্থকেরা পশ্চিম মেদিনীপুর জেলার আগরপারা নাপো আশ্রমের অনাথ আবাসিক কচিকাঁচাদের “ইচ্ছেপুরন” করবেন মোহনবাগান সমর্থকেরা। ওখানে বাচ্চা দের থাকার জায়গা, সুরক্ষিত দরজা ও ছাদযুক্ত শৌচাগার এবং স্নানাগার ,পানীয় জলের চরম কষ্ট দূর করতে সাবমার্সিবল কল ও জলের ট্যাংক স্থাপন…..এছাড়াও বাচ্ছা গুলোর পুজোর আগে নতুন জামা সঙ্গে নতুন ব্যাগ, পড়াশোনার যাবতীয় সামগ্রী এবং শুকনো খাবারের ব্যবস্থা করবে মোহনবাগান সমর্থকদের সংগঠন “জীবনের রঙ সবুজ মেরুন”।
যখন আলো-পাখা ভরা ঘরের দরজায় দাঁড়িয়ে শিশুগুলোর চোখ চকচক করে উঠবে, যখন সাবমার্সিবলের ঠান্ডা জলে ওদের হাত ধুয়ে যাবে, তখনই সবুজ-মেরুনের সমর্থকেরা অন্তর দিয়ে অনুভব করবে তাদের পূজো শুরু হয়ে গেছে।
এই কর্মসূচির পুরো খরচ বহন করেন মোহনবাগান সমর্থকেরা নিজেরা ও তাদের পরিচিত সহৃদয় দাতারা। এই কর্মসূচিতে যেকোনো সহৃদয় মানুষ সামান্য অর্থ দান করে যুক্ত হতে পারেন। সাধারণ মানুষের সাহায্য ছাড়া এ কর্মকান্ড সফল করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার।মা আসছেন, আর তাঁর আগেই এই নিষ্পাপ মুখগুলোতে ফুটে উঠবে ইচ্ছেপূরণের নতুন ভোর।

![]()