আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে প্রার্থী দেবে অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টি| বুধবার (১৩/১১/২০১৯) এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি লাল বিজয়নাথ শাহদেব| ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি, তোরপা, সিমডেগা, তামাড় ও কোলেবিরা বিধানসভা আসনে প্রার্থী দেবে দল| এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির অপর কেন্দ্রীয় সহ-সভাপতি বুড়ায় […]
![]()
গত ১১ ও ১২ নভেম্বর ২০১৯ উত্তর ২৪ পরগনার ন্যাজাটে রাইস মিল প্রাঙ্গনে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় কার্তিক ওরাওঁ এর ৯৫তম জন্মজয়ন্তী বর্ষ পালন করা হয়| একই সঙ্গে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উত্তর ২৪ পরগণা জেলার তৃতীয় জেলা সম্মেলন উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়| এই অনুষ্ঠানে উপস্থিত […]
![]()
গত ০৬ ই নভেম্বর, ২০১৯ মালদা জেলার গাজোল থানা ঘেরাও কর্মসূচি সমপন্ন করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক কমিটি| বিভিন্ন মামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার সহ মোট ১৮ দফা দাবি নিয়ে এই গাজোল থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক কমিটি| এই কর্মসূচি ২৫/১০/২০১৯ (শুক্রবার) তারিখে হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে […]
![]()
রাজ্য বিজেপির সভাপতি ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী দিলীপ ঘোষের কাছে কুড়মি জাতিকে পুনরায় Scheduled Tribe (ST) বা তপশিলী উপজাতি তালিকাভূক্তি করতে উদ্যোগী হবার অনুরোধ জানাল কুড়মি সমাজের একাংশ| গত রবিবার ০৩/১১/২০১৯ দিলীপ ঘোষের খড়গপুরের অফিসে গিয়ে এই অনুরোধ জানানো হয় কুড়মিদের এক সামাজিক সংগঠন “আদিবাসী কুড়মি সমাজ” এর পক্ষ থেকে| দিলীপ ঘোষের সঙ্গে […]
![]()
গত ০৩/১১/২০১৯ সোমবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার অন্তর্গত চিরগোড়া গ্রামে “চিরুগোড়া শহীদ অমর সিং অল-অনল আখড়া” নামে একটি ভূমিজ ভাষা স্কুলের শুভ শুচনা হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভূমিজ মুণ্ডা কল্যান সমিতির সহ-সভাপতি মাননীয় তপন কুমার সর্দার, পশ্চিমবঙ্গ ভূমিজ ভাষা কাউন্সিলের সম্পাদক ধনঞ্জয় সর্দার সহ কাউন্সিলের অন্যান্য সদস্য বৃন্দ এবং ধজুড়ী ও পুকুরিয়া ভূমিজ আখড়ার ছাত্র-ছাত্রী […]
![]()
আজ ০৪/১১/২০১৯ সোমবার পশ্চিম মেদিনীপুরের মাড়তলা (ডেবরা) তে জনপ্রিয় সাঁওতালি অভিনেত্রী ও গায়িকা ডগর টুডুর লাইভ স্টেজ অনুষ্ঠান হবে| আদিবাসী মূলবাসী সমাজ ওয়েবসাইট এর পক্ষ থেকে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি|
![]()
জনপ্রিয় সাঁওতালি অভিনেত্রী ডগর টুডু অভিনীত “হাওয়া হাওয়া” ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় দারুন জনপ্রিয় হয়েছে| এই ভিডিওতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন অভিনেত্রী ডগর টুডু| ইউটিউবে এই ভিডিওটি এখনও পর্যন্ত ১,৩৩,০০০ জন দেখেছেন| ভিডিও দেখার ইউটিউব লিংক – https://youtu.be/KOn0c0XdshE
![]()
লিখেছেন – প্রদীপ কুমার হাঁসদা| পুরো নাম Paul Olaf Bodding (পৌল অলাফ বোডিং ), সংক্ষেপে P.O. Bodding বা পি.ও. বোডিং| সাঁওতাল আদিবাসীরা তাঁকে ডাকতেন পিয়ো বোডিং সাহেব বলে| এই পি.ও বোডিং সাহেব আদিবাসী সাঁওতাল সমাজে একজন শিক্ষার বাহক বা শিক্ষার দূত হিসেবে এসেছিলেন। পি.ও. বোডিং ছিলেন একজন ভাষাবিদ, লোকাচারবিদ, গবেষক, বিজ্ঞানী| পি.ও বোডিং আদতে একজন […]
![]()
লিখেছেন – প্রদীপ কুমার হাঁসদা। ঝাড়খণ্ড আন্দোলনের মহান নেতা দিশম গুরু শিবু সরেনের জন্ম ১৯৪৪ সালের ১১ ই জানুয়ারি তৎকালীন বিহার রাজ্যের হাজারীবাগ জেলার (বর্তমানে রামগড় জেলা) নেমরা গ্রামে হয় । পিতা শোবরান সরেন গ্রামের শিক্ষক ছিলেন । শোবরান সমাজ সচেতন শিক্ষক ছিলেন। আদিবাসীদের বিভিন্ন বিষয়ে সচেতন করতেন ওসুদখোর মহাজনদের থেকে দূরে থাকতে বলতেন । […]
![]()
পূর্ব বর্ধমান জেলার শ্রীখণ্ড হল্ট স্টেশন থেকে বাউড়া যাওয়ার পথে বাঁ দিকে চূড়পুনির ঠাকরুনতলা পাড়। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে ছোট্ট পাড়ায় বাস করেন ২০ ঘর আদিবাসী ও তফসিলি জাতির মানুষ। তাঁদের অভিযোগ, বহু বার আবেদন জানিয়েও বিদ্যুৎ সংযোগ মেলেনি। এমনকি, মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ জানিয়েও লাভ হয়নি। বড় রাস্তা থেকে গ্রামে ঢোকার কোনও রাস্তা নেই। […]
![]()