বর্তমানে প্রায় মহামারির আকার নেওয়া করোনা ভাইরাসের সঙ্গে লড়তে দেশের বিভিন্ন প্রান্তে বিশিষ্ট মানুষদের সাথে সাথে সাধারণ মানুষেরাও সরকারের সঙ্গে সহযোগীতা করছে| প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানুষেরা নিজেদের সাধ্যমত দান করছে| এই বিপদের সময়ে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০,০০০/- টাকা দান করলেন| […]
![]()
মারা গেলেন একসময়ের দাপুটে ঝাড়খণ্ড পার্টি নেতা ও অধুনা তৃণমূল কংগ্রেস নেতা বুদ্ধেশ্বর টুডু| গত শুক্রবার ০৩/০৪/২০২০ রাতে হটাৎ করে মারা যান বুদ্ধেশ্বর টুডু| বর্তমান ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লক ছিল তৎকালীন শাসকদল সিপিএম এর দুর্ভেদ্য ঘাটি, যেখানে বিরোধী দল করলে চরম শাস্তির বিধান ছিল বলে অভিযোগ| ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন হাঁসদা জাম্বনি […]
![]()
আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২০ বাংলাদেশে আসন্ন ৯ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন সফল করতে দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠীত হল| আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন দিনাজপুরে সফল করার উপলক্ষে গত শুক্রবার ৬ই মার্চ ২০২০ দুপুর ১টায় দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি বেসিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সারি সারণা গাঁওতার […]
![]()
প্রথমে সরকারি ব্যবস্থাপনায় আদিবাসীদের হিন্দুকরণ করতে গণবিবাহ দেবার ব্যবস্থা হল| সচেতন আদিবাসীরা প্রতিবাদ করলেন কিন্তু গোলাম আদিবাসীরা দুই হাত তুলে নাচতে লাগল| হিন্দুদের থেকে আদিবাসীদের সমাজ সংস্কৃতি আলাদা, তাই ভারতীয় সংবিধান রচনার সময় আদিবাসীদের Scheduled Tribe তালিকাভূক্ত করে তাদের অধিকার সুরক্ষিত করতে বিশেষ কিছু আইন তৈরী করা হয়েছিল| যেমন Scheduled Tribe তালিকাভূক্ত আদিবাসীদের জমি Non-Scheduled […]
![]()
আজ ০৮ ই মার্চ, ২০২০, আন্তর্জাতিক নারী দিবসে দিল্লীতে রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ‘নারী শক্তি সন্মান, ২০১৯’ তুলে দিলেন শ্রীমতি চামি মুর্মুর হাতে| জঙ্গল রক্ষায় উল্লেখ্যযোগ্য অবদানের জন্য ঝাড়খণ্ড রাজ্য নিবাসী ৪৭ বছর বয়সী শ্রীমতি চামি মুর্মু পরিচিত ‘লেডি টারজান’ হিসেবে| নিজের গ্রাম ও সংলগ্ন এলাকায় গত ২৪ বছরে প্রায় ২৫ লক্ষ গাছ […]
![]()
লিখেছেন – প্রদীপ কুমার হাঁসদা ভারতীয় সংবিধান রচনার সময় মোট ৮টি তপশীল ছিল (বর্তমানে ১২টি তপশীল আছে), যার মধ্যে ২ তপশীলই শুধুমাত্র আদিবাসীদের জন্য রচিত – ১) পঞ্চম তপশীল ও ২) ষষ্ঠ তপশীল| পঞ্চম ও ষষ্ঠ তপশীলে আদিবাসীদের স্বশাসন ও জমির অধিকারের কথা সংবিধানে লেখা আছে| পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ তপশীল এলাকা নেই কিন্তু […]
![]()
গত ২৮/০২/২০২০ (শুক্রবার) মালদা জেলার হবিবপুর ব্লকে আদিবাসী সমাজের নিয়মবিরোধী গণবিবাহ আয়োজনের বিরুদ্ধে হবিবপুর ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)-কে শান্তিপূর্ণ ব়্যালি প্রদর্শন ও ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি (Memorandum) প্রদান করল বিভিন্ন আদিবাসী সংগঠনগুলির যৌথ মঞ্চ আদিবাসী একতা মঞ্চ| হবিবপুর ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)-কে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবী জানানো হয় যাতে আদিবাসী সমাজের নিয়মনীতি বিরোধী আদিবাসীদের গণবিবাহ আয়োজনের […]
![]()
একজনকে সারা দুনিয়া জানে সাঁওতালি ভাষার নিজস্ব লিপি অলচিকির আবিস্কারক হিসেবে, অন্যজনকে সারা দুনিয়া জানে আদিবাসীদের নিজস্ব রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের জনক হিসেবে| দুজনেই নিজ নিজ ক্ষেত্রে দিকপাল পুরুষ| প্রবাদপ্রতিম এই দুই ব্যাক্তির কাছে আদিবাসী সাঁওতাল সমাজের মানুষ চিরকৃতঙ্ঘ থাকবে| তৎকালীন সময়ে এই দুই ব্যাক্তিত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল| ১৯৭৭ সালের এক সামাজিক সভায় তরুণ শিবু […]
![]()
পশ্চিমাঞ্চল বার্তার দীনবন্ধু দে – কে অশেষ ধন্যবাদ| অসহায় বৃদ্ধা রজনী টুডুর অসহায় অবস্থার কথা জানিয়ে সর্বপ্রথম সোস্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করেন দীনবন্ধু বাবুই|সেই পোষ্ট দেখে আমি প্রদীপ কুমার হাঁসদা নতুন করে খবরটি পোষ্ট করি| আমার পোষ্টও অনেকে শেয়ার করেছেন| সকলকেই ধন্যবাদ জানাই| বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শালুকা গ্রামের বাসিন্দা তথা শিক্ষক সুকুমার দেবসিংহকে, যিনি […]
![]()
আজ ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ (রবিবার), ঝাড়খণ্ড পার্টি, পশ্চিমবাংলা রাজ্য কমিটির খসড়া সদস্য তালিকা প্রকাশ করা হল| সভানেত্রী মনোনীত হয়েছেন উমা হেমরম (পশ্চিম মেদিনীপুর জেলা), সম্পাদক মনোনীত হয়েছেন অশোক তরু মল্লিক (পূর্ব বর্ধমান জেলা), কোষাধক্ষ্য মনোনীত হয়েছেন বলরাম টুডু (পশ্চিম মেদিনীপুর জেলা)| মোট ৯ টি জেলা থেকে রাজ্য কমিটিতে সদস্য নেওয়া হয়েছে| পরবর্তীকালে অবশ্য সংযোজন […]
![]()