বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে (Dhekikata Integrated Govt. School – Santali Medium) আয়োজিত হয়েছে সাঁওতালি মাধ্যমের ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং শিবির। সম্প্রতি এই বিশেষ কোচিং শিবির পরিদর্শন করেন সাঁওতাল সমাজের পুরুলিয়া জেলা পারগানা রতনলাল হাঁসদা এবং অন্যান্য পারগানা বাবারা।

সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাঁওতালি মাধ্যমের ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই বিশেষ কোচিং শিবিরের আয়োজন করা হয়েছে। পরীক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত করা এবং আসন্ন পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হতে সাহায্য করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাগত সমস্যার সম্মুখীন। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার অভাব এবং বিশেষ করে উচ্চমাধ্যমিক স্তরে সাঁওতালি ভাষায় পাঠ্যবইয়ের অপ্রতুলতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় নানা অসুবিধা তৈরি হচ্ছে। ফলে অনেক ছাত্রছাত্রীকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।

শিক্ষার্থীদের এই সমস্যার কথা বিবেচনা করেই, তারা যাতে পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারে এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে সক্ষম হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সাঁওতাল শিক্ষক সংগঠন, ভারত জাকাত মাঝি পারগানা মহল, বাঁকুড়া এবং অন্যান্য গণসংগঠনের যৌথ উদ্যোগে এই বিশেষ কোচিং শিবির পরিচালিত হচ্ছে।

সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতি, ভবিষ্যৎ এবং উজ্জ্বল ফলাফলের লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, এই বিশেষ কোচিং শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে এবং আগামী ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।
কোচিং শিবিরের ঠিকানা:
Dhekikata Integrated Govt. School (Class I–XII), Raipur, Bankura.
![]()