LOADING

আগামী ২০ শে সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে বিভিন্ন আদিবাসী বিধায়কের কাছে ডেপুটেশন কর্মসূচি আদিবাসীদের।

Spread the love

আদিবাসী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি ও সমস্যাগুলি বিধানসভায় তুলে ধরার লক্ষ্যে আগামী ২০ শে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বিভিন্ন আদিবাসী বিধায়কের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন আদিবাসী সংগঠনগুলির জোট United Forum of All Adivasi Organizations (UFAAO)।
UFAAO-এর ডাকে এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট বিধায়কদের কাছে আদিবাসী সমাজের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সংশ্লিষ্ট বিধায়করা বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিধানসভা ও সরকারের কাছে আদিবাসী সমাজের দাবিগুলি তুলে ধরবেন।
United Forum of All Adivasi Organizations (UFAAO) সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন ও প্রতিনিধিদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
২০ সে সেপ্টেম্বরের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন বিধায়কের কাছে এই ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন করার কথা জানিয়েছে UFAAO নেতৃত্ব। আদিবাসী অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Loading