LOADING

রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ৯ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরে|

pbams August 30, 2023

Spread the love

রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ এবং রাষ্ট্রীয় আদিবাসী কর্মচারী সংঘের ৯ম সংযুক্ত রাজ্য অধিবেশন আগামী ইং ১৭ই সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুর জেলার সদর মেদিনীপুর শহরে|

স্থান – বিদ্যাসাগর স্মৃতি মন্দির, বিদ্যাসাগর রড, পোঃ মেদিনীপুর, জেলা পঃ মেদিনীপুর|
সম্মেলনের অধ্যক্ষতা করবেন রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ (নিউ দিল্লী) এর রাষ্ট্রীয় মহাসচিব মান্যবর ভরত চন্দ্র সিং মহাশয়, , উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী প্রফেসর পাপিয়া মান্ডি মহাশয়া (পূর্ব মেদিনীপুর) ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী মান্যবর মঙ্গল সরেন মহাশয় (কলকাতা)|

Loading