LOADING

সুন্দরবনে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আদিবাসী জনজাগরণ সভা।

pbams November 17, 2026

Spread the love

পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চ (West Bengal Tribal Unity Forum) এর সুন্দরবন জোন কমিটির উদ্যোগে গতকাল ১৬ই নভেম্বর ২০২৬ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত সুন্দরবনের ৫ নম্বর চড়াবিদ্যা এলাকায় এক আদিবাসী জনজাগরণ সভার আয়োজন করা হয়। সুন্দরবন অঞ্চলের সমগ্র আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ, সচেতন ও জাগ্রত করার মহান উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এই মহতী জনজাগরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের কেন্দ্রীয় সভাপতি সম্মানীয় শ্রী রুবেন রাভা মহাশয়। তাঁর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন জন কমিটির বিশিষ্ট নেতৃত্ববৃন্দ বক্তা হিসেবে উপস্থিত থেকে আদিবাসী সমাজের শিক্ষা, অধিকার, সামাজিক উন্নয়ন, ঐক্য এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপস্থিত বিশিষ্ট নেতৃত্ববৃন্দের মধ্যে ছিলেন—

  1. Shri Manoj Gond, Chief General Secretary.
  2. Shri Ujir Singh Tamang, Chief Finance Secretary.
  3. Shri Kishor Oraon, General Secretary, Administration.
  4. Shri Narendra Yonzone, State Community Representative.
  5. Shri Kartik Mudi, State Community Representative.
  6. Shri Rajib Chik Baraik, Dooar’s Terai Zone President.
  7. Shri Madab Kujur, Dooar’s Terai Zone Finance Secretary.
  8. Shri Nima Lepcha, Hill’s Zone General Secretary.
  9. Shri Longkeshwar Bhagat, Kumargram Block President.
  10. Miss Saroja Subba, Women Convenor.
    এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্ববৃন্দ।

এই সভার মূল উদ্দেশ্য ছিল সুন্দরবনের পিছিয়ে পড়া আদিবাসী ভাই-বোনদের মধ্যে নতুন করে সচেতনতা সৃষ্টি করা, তাঁদের অধিকার সম্পর্কে অবগত করা এবং শিক্ষা, সামাজিক মর্যাদা ও উন্নয়নের মাধ্যমে কীভাবে তাঁদের ভবিষ্যৎকে আরও সুন্দর ও শক্তিশালী করে গড়ে তোলা যায়, সেই বিষয়ে আলোচনা করা।

এই ঐতিহাসিক জনজাগরণ সভাকে সফল করে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের সুন্দরবন জন কমিটির সভাপতি শ্রী নকুল সরদার মহাশয়, সম্পাদক শ্রী সুশীল সরদার মহাশয় এবং অর্থ সম্পাদক শ্রী কীর্তিবাস ভুমিজ মহাশয়কে।

গতকালের এই মহা আদিবাসী জনজাগরণ সভা সুন্দরবনের আদিবাসী সমাজের কাছে এক নতুন আশার আলো হয়ে উঠেছে। সংগঠনের বিশ্বাস, এই ঐক্যবদ্ধ উদ্যোগ আগামী দিনে সুন্দরবনের আদিবাসী সমাজের শিক্ষা, অধিকার, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে।

Loading