LOADING

আদিবাসী মহিলাদের ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন।

Spread the love

অতি সম্প্রতি ঝাড়গ্রাম জেলার শিলদাতে সপ্তম শ্রেণির নাবালিকা আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণ ও লালগড়ে মহিলাকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ ঝাড়গ্রাম শহরে এক প্রতিবাদ মিছিল ও জেলাশাসকের নিকট ডেপুটেশনের ডাক দিয়েছে দুই আদিবাসী সংগঠন “ভারত জাকাত সান্তাড় পৌঠুয়া গাঁওতা” ও “জুয়ান মাডোয়া”।

স্থান: ঝাড়গ্রাম শহরের সিধু-কানু স্ট্যাচু (সিটি বাজার মেট্রো) থেকে মিছিল শুরু হবে।

সময়: সকাল ১১টা

তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬

Loading